আমিনুর রহমানঃযশোরের অভয়নগর উপজেলার ৮ নং সিদ্দিপাশা ইউনিয়নের গোপীনাথপুর সিকদার বাড়ি বাইতুল মাহমুদ জামে মসজিদ সংলগ্ন বাগে জান্নাত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ১৪ তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আসরবাদ অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করেন বাগেরহাট তালিমুল কুরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সংগীতশিল্পী হযরত মাওলানা হুজাইফা আল হাবিবি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাউলি গোপীনাথপুর মিলনী হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল মক্কী জামে মসজিদের সভাপতি শেখ আব্দুল গফফার। অত্র মাদ্রাসার একজন ছাত্র গোপীনাথপুর গ্রামের অহিদ খানের ছেলে ইয়াসিন খান হাফেজ হয় এবং তাকে পাগড়ী পরানো হয়। মাহফিলে মহিলাদের বসার সুব্যবস্থা ছিল এবং মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণভাবে মাহফিল সম্পন্ন হওয়াই সকল শ্রোতা এবং সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মাহফিল এন্তেজামিয়া কমিটি।
