ঢাকাFriday , 6 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অভয়নগরে জামায়াতের কর্মীকে স্থায়ী বহিষ্কার

Mahamudul Hasan Babu
November 6, 2026 1:25 pm
Link Copied!

আমিনুর রহমানঃ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কর্মী রফিকুল ইসলাম ভূঁইয়াকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার (৪ নভেম্বর) জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা কর্মপরিষদের মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম ভূঁইয়া দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ বিষয়ে তাঁকে আগে মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করে একই ধরনের কর্মকাণ্ডে জড়ান। এর পরিপ্রেক্ষিতে উপজেলা কর্মপরিষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়।এবিষয়ে এক প্রেস বিজ্ঞাপ্তি দিয়েছেন দলটির উপজেলা সেক্রেটারি এসএম মহিউল ইসলাম।