ঢাকাSaturday , 14 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডোমারে জামায়াত কার্যালয় ভাংচুর মামলায় তাঁতী লীগের সভাপতি গ্রেফতার 

Mahamudul Hasan Babu
November 14, 2026 10:30 am
Link Copied!

রওশন আলম, ডোমার (নীলফামারী) সংবাদদাতা:নীলফামারীর ডোমারে ২০১২ সালে জামায়াতে ইসলামীর কার্যালয় ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় ডোমার পৌর তাঁতী লীগের সভাপতি ছোটন সরকারকে (৩২) গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিকনমাটি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ছোটন সরকার ডোমার পৌর এলাকার চিকনমাটি পূর্ব ধনীপাড়া এলাকার মৃত খাদিমুল সরকার (বালাচান) এর ছেলে। তিনি ডোমার পৌর তাঁতী লীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১২ সালে জামায়াতে ইসলামীর কার্যালয় ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে ছোটন সরকারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’