মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় শ্রীপুর উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক ১৪ নভেম্বর শনিবার সকালে কচুয়াস্থ শ্রীপুর উপজেলা অফিস চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সভাপতি মাওলানা আব্দুল গাফফারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলামা বিভাগের জেলা সেক্রেটারি মাওলানা মারুফ কারখী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন বিশ্বাস মিজান, উপদেষ্টা কাজী আব্দুল আওয়াল সবুর, মিজানুর রহমান মোল্লা।
উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আমিরুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্য্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গয়েশপুর ইউনিয়ন সভাপতি হাফেজ মিরাজুল ইসলাম, আমলসার ইউনিয়ন সভাপতি মাওলানা ফুরকান আলী,শ্রীকোল ইউনিয়ন সভাপতি মাওলানা ফরিদুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন সভাপতি মাওলানা হেজবুল্লাহ, দ্বারিয়াপুর ইউনিয়ন সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, কাদিরপাড়া ইউনিয়ন সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সব্দালপুর ইউনিয়ন সভাপতি মাওলানা রবিউল ইসলাম ও নাকোল ইউনিয়ন সভাপতি হাফেজ আবু সাইদ সহ অন্যরা।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মারুফ কারখী বলেন উলামারা হলো নবী রাসুলের ওয়ারিশ। যেহেতু দুনিয়াতে আর কোন নবী রাসুল আসবেন না সেহেতু নবী রাসুলের রেখে যাওয়া কাজকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো উলামাদের।
