ঢাকাThursday , 19 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় রাতের আঁধারে কৃষকের কাঁচা ধানের শীষ কেটে নষ্ট করার অভিযোগ

Mahamudul Hasan Babu
November 19, 2026 2:49 pm
Link Copied!

সবুজ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ: নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের দশপাইকা গ্রামে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের জমির কাঁচা ধানের শীষ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় অর্ধবিঘা জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতের আঁধারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জমির প্রায় অর্ধবিঘা অংশের কাঁচা ধানের শীষ বা মাথা কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের দাবি, সকালে মাঠে গিয়ে বিষয়টি প্রথমে দেখতে পান এলাকাবাসী। পরে জমির মালিক গিয়াস উদ্দিনকে খবর দেওয়া হলে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতি দেখতে পান।
স্থানীয় বাসিন্দা দুলাল জানান, সকালে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে তিনি জমির ধান কাটা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জমির মালিককে জানান। তার ভাষায়, এমন জঘন্য কাজের কোনো ব্যাখ্যা নেই।
অন্যদিকে জমির মালিক গিয়াস উদ্দিন অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে তার চাচাতো ভাই হৃদয়ের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। তবে কাঁচা ধান কেটে নষ্ট করে কী লাভ হলো, তা বুঝতে পারছেন না তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিন্টু রহমান জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।