ঢাকাThursday , 19 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

Mahamudul Hasan Babu
November 19, 2026 3:00 pm
Link Copied!

মোঃ রেজাউল করিম, লালমনিরহাট। লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগর মডেল খালের পানি নিষ্কাশন ব্যবস্থাপনা উন্নয়ন ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী পুনঃখনন করা খালের পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও হাঁস অবমুক্ত করেন। এ সময় স্থানীয় পর্যায়ে জলাশয় ও খাল সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন এবং জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। পরে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভা শেষে বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘আলোকিত লালমনিরহাট’ মডেল দেশের বাকি ৬৩ জেলায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সব সমস্যার সমাধান কেবল আইনের মাধ্যমে সম্ভব নয়। সামাজিক সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে অনেক সমস্যার সমাধান করা যায়।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন মত, ধর্ম ও শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সংগঠনটি ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরনের সংগঠন সারাদেশে প্রয়োজন। তিনি পরিবেশ দূষণ, মাদক সমস্যা ও সামাজিক অবক্ষয় রোধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি ও জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন ।
এ সময় দুরে‌্যাগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।