ঢাকাThursday , 19 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুকুরের প্রতি বিএনপি নেতা আজাদ অনন্য ভালোবাসা

Mahamudul Hasan Babu
November 19, 2026 2:50 pm
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা: পথের বেওয়ারিশ কুকুরগুলো যেন খুঁজে পেয়েছে আপন ঠিকানা। মানুষের মতো ৩ বেলা মিলছে খাবার। প্রতিদিন নির্দিষ্ট সময়ে একসাথে জড়ো হয় কুকুর। আর এই কুকুরগুলোকে খাবারের ব্যবস্থা করছেন খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ । কুকুরের জন্য খাবারের তালিকায় থাকে দুধ মাখানো ভাত, পাউরুটি ও বিস্কুট। তবে বাড়িতে যেদিন মাংস রান্না হয় সেদিন কুকুরের জন্য রান্না করা মাংস আনতে ভুলেন না আবুল কালাম আজাদ।

স্বামী বিবেকানন্দের একটি অমর বাণী ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর‘। এই বাণীটি যেন সত্যি হয়ে উঠেছে কুকুরের প্রতি আজাদ ভালোবাসায়। প্রায় ৫ বছর ধরে এভাবে কুকুরকে প্রতিদিন ৩ বেলা খাবার দিয়ে ভালোবাসার এক অন্যরকম নজির স্থাপন করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন রনি। যা স্থানীয়দের হৃদয় ছুঁয়ে গেছে।
উপজেলার খানমরিচ ইউনিয়ন জগদীশপুর গ্রামের মৃত আব্দুর রহমান ছেলে ।

তিনি দীর্ঘ দিন যাবৎ রাজনীতি সাথে সম্পৃক্ত । ছোট বেলা থেকেই পশুপাখির প্রতি আজাদ ছিল অন্যরকম ভালবাসা। সেই ভালবাসা থেকেই তার চলার পথে কখনো কুকুর-বিড়ালের দেখা পেলে খাবার কিনে খাওয়াতেন পায়ের নখ কেটে দিচ্ছেন।

করোনাকালীন সময়ে লকডাউনে বাজারের দোকানপাট, হোটেল-রেস্তোরাঁ বন্ধ হয়ে গেলে খাদ্যের অভাবে বিপাকে পড়ে যায় বাজারে থাকা কুকুরগুলো। এসময় ভালোবাসার টানে কুকুরগুলোর জন্য খাবারের ব্যবস্থা করেন রনি। এই লকডাউনে যখন প্রশাসনের চাপ ও মৃত্যুভয়ে মানুষ ঘরবন্দি, তখন বাড়ি থেকে রান্না করে কুকুরগুলোর জন্য খাবার নিয়ে আসেন রনি। প্রথমে ৫ থেকে ৭ টি কুকুর থাকলেও ক্রমেই এই সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে ২৫ থেকে ৩০ টি কুকুরকে ৩ বেলা খাবারের ব্যবস্থা করছেন রনি।

শুধু যে কুকুরগুলোকে ৩ বেলা খাবারই নয়, কোন একটি কুকুর অসুস্থ হলে বা কেউ আঘাত করলে তার চিকিৎসার ব্যবস্থা করেন রনি। নিজ হাতে ওষুধও খাইয়ে দেন অসুস্থ কুকুরগুলোকে। কোন কুকুরের গায়ে ক্ষত বা ঘাঁ হলে নিজ হাতে তা পরিস্কার করে মলম লাগিয়ে দেন।

প্রথম দিক দিয়ে আবুল কালাম আজাদ আশপাশের ব্যবসায়ীরা ও পরিবারের লোকজন তাঁর এই কাজে বিরাগভাজন হলেও এখন সবাই প্রংশসা করছেন। এই কুকুরগুলোর জন্য নিয়মিত ৩ বেলা ভাত রান্না করে দিয়ে রনিকে রনিকে সহযোগিতা করছেন তার স্ত্রী। শুধু স্ত্রীই নয়, মা-বাবা ও তার ছেলে নিয়মিত সহযোগিতা করছেন বলে জানিয়েছেন এই প্রাণীপ্রেমী আবুল কালাম আজাদ ।

তিনি বলেন, আমি ছোটবেলা থেকেই পোষা প্রাণীদের খুব ভালবাসী। সেই ভালবাসা থেকেই করোনাকালীন সময়ে ঘাঘর বাজারে খাদ্যসংকটে থাকা কুকুরগুলোকে খাবার খাওয়ানো শুরু করি। যা আজও চলমান রেখেছি। এখন এসব কুকুরের প্রতি অন্য রকম ভালবাসা তৈরি হয়েছে। কুকুরগুলোর প্রতি আমার ভালবাসা এমন হয়েছে যে, আমি এখন কোথাও বেড়াতে গিয়ে থাকতে পারি না। ওদেরকে কে খাওয়াবে? সবসময় এই ভাবনায় থাকি। কুকুরের প্রতি আমার এই ভালবাসা আগামীতেও অব্যাহত থাকবে। তবে কুকুরের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে এভাবে কতদিন ধরে রাখতে পারবো সেটি এখন চিন্তার বিষয়।

ব্যবসায়ী মাজেদ বলেন, আবুল কালাম আজাদ তিনি দীর্ঘ দিন ধরে রাজনীতি কাজ করে। সে করোনার সময় থেকে বাড়ির পাশে থাকা কুকুরগুলোকে খাবার দিয়ে আসছে। প্রথম দিকে তার এই কাজ নিয়ে উপহাস করলেও পরে বুঝতে পারি সে যা করছে তা অত্যন্ত মানবিক। এখন আমরা তাকে এই কাজে উৎসাহ দিচ্ছি।

ব্যবসায়ী মাজেদ বলেন, প্রায় প্রতিদিনই আমরা শুনতে পাই উপজেলার কোন না কোন এলাকায় কুকুরে কামড়ানোর সংবাদ। তবে সেই থেকে আলাদা রনির সানিধ্যে থাকা কুকুরগুলো। কোনদিন শুনিনি ঘাঘরবাজারে কোন কুকুর কাউকে কামড় দিয়েছে। রনির ভালোবাসায় কুকুরগুলো যেন শান্তির ঠিকানা পেয়েছে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান খোকন বলেন, আবুল কালাম আজাদ এমন মানবিক উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয়-মানুষ শুধু মানুষের জন্য নয়, অন্য জীবের জন্যও মানুষ। রনি যে কাজটি করছে তাহা অত্যন্ত প্রশংসার দাবী রাখে। রনির মতো আমরা যদি সকলে এভাবে প্রাণীকে ভালবাসতাম তাহলে পৃথিবীটি খুব সুন্দর হতো। আমাদের উচিত রনির মতো যারা প্রাণীদের ভালোবাসে তাদের পাশে দাড়ানো।