ঢাকাTuesday , 24 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে ছেলে হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

Mahamudul Hasan Babu
November 24, 2026 10:32 am
Link Copied!

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি|বরগুনার আমতলীতে ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে হতভাগ্য বৃদ্ধ মা উম্মে কুলসুম বেগম| গত ৮টি বছর পেরিয়ে গেলেও এখনো ছেলে হত্যার বিচার পাইনি সন্তানহারা ওই মা|

মঙ্গলবার (২৪ নভে¤^র) দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে ওই অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন সন্তানহারা বৃদ্ধা মা উম্মে কুলসুম বেগম| সংবাদ সম্মেলনে তিনি তার ছেলে হত্যায় যারা জড়িত সেই সকল খুনিদের গ্রেফতার, বিচার ও ফাঁসির দাবি করেন|

লিখিত বক্তব্যে মা উম্মে কুলসুম বেগম উল্লেখ করেন, ৮ বছর পূর্বে গত ১০/০৪/২০১৮ তারিখে উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের চাউলা বাজারে বসে রাতের আঁধারে একই ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক, মৃত আবুল কালাম মুন্সি ছেলে আবু ইউসুফকে আওয়ামী সন্ত্রাসীরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে|

ওই হত্যার মাস্টারমাইন্ড ঢাকায় বসবাসরত স্থানীয় বাসিন্দা মো. মোশাররফ হোসেন হিরু| তিনি একাধিকবার আবু ইউসুফকে হত্যার হুমকি দিয়েছিলেন| এমন অভিযোগে তার বিরুদ্ধে ২০১৩ সালে আমতলী থানার একটি সাধারণ ডায়েরী করা হয়েছিলো| জিডি নং ১৬৫, তারিখ- ০৫/১১/২০১৩ইংরেজী| এরপর গত ১০/০৪/২০১৮ তারিখে মো. মোশাররফ হোসেন হিরু নেপথ্যে থেকে স্থাণীয় নিজাম উদ্দিন তালুকদার, জাফর হোসেন হাওলাদার, মনির, রফিক, খোকন, সেন্টু, মিজানুর রহমান, রিপন, রুবেল, লিয়ন গাজী, সহিদুল ইসলামসহ আরো অনেক আওয়ামী সন্ত্রাসীরা একত্রিত হয়ে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু ইউসুফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে| ওই হত্যা মামলায় মো. মোশাররফ হোসেন হিরুকে মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করে ওই হত্যা মামলার এজাহারভুক্ত ১৮ ন¤^র আসামি করা হয়েছে|

মা উম্মে কুলসুম বেগম কান্না কণ্ঠে বলেন, আমার ছেলে হত্যার ৮ বছর পেরিয়ে গেছে| আমি আমার ছেলের খুনিদের বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরেও তৎকালীন ফ্যাসিস্ট হাসিনার আমলে কোন বিচার পাইনি| আমি উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ¯^রাষ্ট্রমন্ত্রীর নিকট আমার ছেলে হত্যায় মোঃ মোশাররফ হোসেন হিরুসহ যারাই জড়িত তাদের গ্রেপ্তার, বিচার, খুনীদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি|

তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে আরো বলেন, আপনারা এই সন্তানহারা মায়ের আর্তনাদ ও বিচারের দাবি প্রধানমন্ত্রী, ¯^রাষ্ট্রমন্ত্রী ও দেশবাসীর নিকট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন| আর যাতে আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়| আর যেন কাউকে আমার মতো সন্তানহারা হয়ে বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরতে না হয়|

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা যুবদলের সভাপতি মো. কবির উদ্দিন ফকির| আঠারোগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ফারুক হোসেন মৃধা, সাবেক সদস্য সচিব ডাঃ মো. জসিম উদ্দিন ও সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাঈনুদ্দিন মামুন শিকদার, উপজেলা যুবদলের সদস্য নিজাম উদ্দিন আহম্মেদ, নিহত আবু ইউসুফের ভাই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নূর সাঈদসহ বিভিন্ন সংবাদ কর্মীরা|