ঢাকাTuesday , 24 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে অসন্তোষ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

Mahamudul Hasan Babu
November 24, 2026 9:46 am
Link Copied!

মোঃ নাজিম উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় শ্রমিক মৃত্যুর গুজবে অসন্তোষ দেখা দেয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মহানগরীর ইসলাম গার্মেন্টসে একজন শ্রমিক মৃত্যুর গুজব ওঠে। এরপর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন। পরে ওই গার্মেন্টস ও আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে অবস্থান নেন৷ তাদের দাবি ইসলাম গার্মেন্টসের একজন শ্রমিক মারা গেছেন। ওই মৃত্যুর গুজবেই শ্রমিকরা লাঠিসোঁটা হাতে আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এসময় পুলিশ বোঝানোর চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সকাল পৌনে ১০টার দিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।