এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন উপলক্ষে সড়ক র্যালি ও আলোচনা সভা এবং প্রাণিসম্পদ সংশ্লিষ্ঠ প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিরল উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে প্রথমে বেলুন উড়িয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন এর শুভ উদ্বোধন করা হয়। পরে উপজেলা চত্বর হতে একটি সড়ক র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করে উপজেলা পরিষদের হলরুমে উদ্বোধনী আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলামে সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ রুম্মান আক্তার, মৎস কর্মকর্তা মোঃ মোমিন, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ বাবুল হোসেন, সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, পৌর বিএনপি’র সহসভাপতি মোঃ আসাদুল হক হীরা ও খামারী মোছাঃ রোজিনা আক্তার।
এরপর সফল খামরীদের মাঝে সম্মানণা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
