ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে পলাতক আসামি নিষিদ্ধ ঘোষিত মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাকিব হোসেন আটক

Mahamudul Hasan Babu
November 26, 2026 2:07 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নিষিদ্ধ ঘোষিত মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাকিব হোসেনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত মধ্যরাতে মুজিবনগর উপজেলার তারানগর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক শেখ সাকিব হোসেন তারানগর গ্রামের ইনসাফাত হোসেনের ছেলে।

মেহেরপুর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি শেখ সাকিব হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার মধ্যরাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।