ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের জ্বালাও পোড়াও সন্ত্রাসের প্রতিবাদে পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ

Mahamudul Hasan Babu
November 26, 2026 2:18 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি :কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও লুটপাট ও সন্ত্রাস ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের আদালতের সামনে থেকে এই প্রতিবাদ মিছিল বের করে তারা। মিছিলে জামায়াত শিবিরের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অংশ তারা। মিছিলটি শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে পথসভায় বক্তব্য রাখেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ জামায়াত ও শিবির নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন , আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। তারা জুলাই সনদ ও গণভোটের রায় এখনো বাস্তবায়ন করেনি। তারা এমনটি করতে থাকলে তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও লুটপাট সন্ত্রাস মেনে নেয়া হবে না বলেও হুশিয়ারি দেন তারা। ১৬ ডিসেম্বর শেখ হাসিনা বাংলাদেশে ফেরার সুযোগ নেই দাবি করে তারা বলেন, বাংলাদেশ আর ফ্যাসিবাদের ঠাই হবে না। এ সময় তারা ফ্যাসিবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জা