ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আলোয়াখোয়া রাস মেলায় নিরাপত্তা জোরদার, পুলিশের নিয়মিত টহল অব্যাহত

Mahamudul Hasan Babu
November 26, 2026 5:01 pm
Link Copied!

মোঃজাহেরুল ইসলাম। (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাস মেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আগত দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে আটোয়ারী থানা পুলিশ। ​মেলায় আগত সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান এবং চুরি, ছিনতাই ও মলম পার্টির অপতৎপরতা প্রতিরোধে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। সরেজমিনে দেখা গেছে, মেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রবেশপথ এবং অধিক জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে পুলিশ সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। ​দর্শনার্থীরা যাতে কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে কেনাকাটা, ঘোরাফেরা ও মেলার আনন্দ উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই এই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের এমন কঠোর নজরদারি ও তৎপরতায় মেলায় আগত দর্শনার্থী ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে। ​এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান জানান, মেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ নিরাপত্তা ও টহল কার্যক্রম চলমান রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। ​পুলিশের এই টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শনের সময় মেলা কমিটির সাধারণ সম্পাদক মো. বাবুল ইসলাম সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।