আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর গাংনী উপজেলার গাঁড়াডোব পোড়াপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত একজন বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অজ্ঞাত ব্যক্তি গাঁড়াডোব এলাকায় দুই বছর যাবত রয়েছেন। তিনি এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করতেন। বুধবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামি মােটরসাইকেল তাকে ধাক্কা দিলে, গুরুতর ভাবে আহত হয়।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত উত্তম কুমার জানান, খবর পেয়ে পুলিশের একটিদল ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ সনাক্ত করার চেষ্টা করছে।
