ঢাকাThursday , 19 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদার গুরুত্বপূর্ণ প্রত্যেকটি রাস্তা পাকা করা হবে : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

Mahamudul Hasan Babu
March 19, 2026 8:47 am
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ বোদা উপজেলার প্রতিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ প্রত্যেকটি কাচা রাস্তা পাকা করা হবে বলে জানান পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে বোদা মহিলা মহাবিদ্যালয় মাঠে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দু:স্থ ও গবীর জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও দূর্যোগ ব্যবস্থাপণা ত্রাণ মন্ত্রণালয়ের প্রাপ্ত নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি আরো জানান, বোদা-দেবীগঞ্জের প্রতিটি মসজিদ মন্দির অনুদান বঞ্চিত থাকবে না এবং মসজিদ-মন্দিরের অনুদানের একটি টাকাও যাতে কম না যায় সে বিষয়ে কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, অনুদানের টাকা কেউ আত্মসাধ করতে চাইলে আমাকে জানাবেন আমি ব্যবস্থা গ্রহণ করবো।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও দূর্যোগ ব্যবস্থাপণা ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ হতে বোদা উপজেলার প্রায় ১৬ শত জন মানুষের মাঝে শাড়ী, লুঙ্গী, নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন বোদা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু, আরিফ হোসেন সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।