ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনি রায়।
বুধবার সকল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার, চন্দ্র সোনার থাল হাওর, জয়ধুনা হাওর, ধানকুনিয়া হাওর, সোনামোড়ল হাওর, টুঙ্গি বাধ পরিদর্শন করেছেন।
পরিদর্শন করার সময় সাথে ছিলেন, ধর্মপাশা উপজেলা কৃষি অফিসার আসায়দ বিন খলিল রাহাত, পানি উন্নয়ন বোডের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন- আহবায়ক আব্দুল হক, এস এম রহমত, সদস্য মুজিবুর রহমান মজুমদার সহ পি আই সির সভাপতি ও সম্পাদক, এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনি রায় বলেন, অতিরিক্ত বৃষ্টির জন্য বাঁধের ভিতরে বিভিন্ন হাওরের নিচু জায়াগায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাঁধ কেটে পানি নিশকাসনের ব্যবস্থা করা যাবেনা কারন, নদীতে পাহাড়ি ঢলের জোয়ার এসেছে। বাঁধ এখনো সুরক্ষিত আছে। আশা করি আবহাওয়া অনুকূলে থাকলে বড় ধরনের কোন সমস্যা হবে না।
