ঢাকাWednesday , 1 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে বিনামূল্যে পাট বীজ বিতরণ

Mahamudul Hasan Babu
April 1, 2026 12:12 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সংশোধন (২য় সংশোধিত) প্রকল্পের তালিকাভূক্ত পাট উৎপাদনকারী চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ পাটবীজ বিতরণ করা হয়। এ সময় বিনামূল্যে ৩ হাজার কৃষকের মাঝে ১ কেজি করে মোট ৩ হাজার কেজি পাট বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পাট কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক কর্মকর্তা মোঃ বাকিবিল্লাহ, শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হকসহ উপকারভোগী উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকগণ।