ঢাকাWednesday , 1 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার মহম্মদপুরে পুলিশের অভিযানে ৭ ইয়াবা সেবনকারী আটক, জেল-জরিমানা!

Mahamudul Hasan Babu
April 1, 2026 12:15 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৭ জন ইয়াবা সেবনকারীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল ও জরিমানা প্রদান করা হয়।
আটককৃতরা হলেন—বড়রিয়া গ্রামের আবু বক্কারের ছেলে সাগর, ধোয়াইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে মামুন, একই গ্রামের গরীব শেখের ছেলে নুর ইসলাম, দুলাল শেখের ছেলে সুমন, বেজড়া গ্রামের আবু তালেব শেখের ছেলে রিয়াজ, রব মুন্সির ছেলে মুলজার এবং ধোয়াইল গ্রামের হারুন শেখের ছেলে রাকিব।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে সাগরকে ৩ মাস এবং মুলজারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহানুর জামান।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।