ঢাকাWednesday , 1 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে বাবার বাড়ি এসে সকাল থেকে নিখোঁজ থাকা গৃহবধূর মরদেহ মিললো ফাঁকা মাঠে!

Mahamudul Hasan Babu
April 1, 2026 12:15 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:মাগুরা শ্রীপুরের গয়েশপুর ইউনিয়নের বড় উদাস গ্রামে বাবার বাড়িতে এসে সকাল আনুমানিক ৭ টা থেকে নিখোঁজ হওয়া ২৩ বছর বয়সী লিমা খাতুন নামের এক গৃহবধূর ম র দে হ তার বাবার বাড়ির পাশের ফাকা মাঠ থেকে উদ্ধার করা হয়েছে।

সে বড় উদাস গ্রামের আব্দুল হাই এর মেয়ে। মর দেহ নিয়ে এলাকা বাসীর ধারণা তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে।

নিহত লিমা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর গ্রামের মৃত মরজেল এর ছেলে সুজন মিয়ার স্ত্রী।