মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এন-৭ প্রকল্পের আওতায় মাগুরা সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে আনুষ্ঠানিক বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
০১ এপ্রিল ২০২৬ বূধবার সকাল ১০টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের পারনান্দুয়ালী এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
এ প্রকল্পের আওতায় মাগুরা সড়ক বিভাগ আগামী ৫ বছরের মধ্যে ৭ হাজার ৩’শ টি বৃক্ষরোপণ করবে। প্রথম পর্যায়ে আগামী ১ বছরে জেলায় ১৫’শ টি বৃক্ষরোপণ করবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।
এ সময় উপস্থিত ছিলেন, পুুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাসেল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ অন্যরা।
