মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: দীর্ঘ ২৩ বছর পর মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে ।
এ নির্বাচনে ৭টি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। নির্বাচনে ১ জন ভাইস চেয়ারম্যান, ১ জন সাধারণ সম্পাদক এবং ৫ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) মাগুরা অডিটোরিয়ামে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচন শেষে রাতে ফলাফল পেয়ে বিজয়ী প্রার্থীরা ব্যাপকভাবে আনন্দ উল্লাস করে এবং বিজয়ীদের গলায় ফুলের মালা পরিয়ে দেন সমর্থকরা। মাগুরা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচনে চেয়ারম্যান হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আহম্মেদ হোসেন, সেক্রেটারি হিসাবে মো. মাসুদ হাসান কিজিল বিজয়ী হয়েছেন।
অন্য পাঁচজন কার্যনির্বাহ সদস্য নির্বাচিত হয়েছে সোহেল রেজা, ফারহানা পারভীন, আলী তারেক, ডাঃ মাসুদুল হক, শিকদার মনজুরুল। নির্বাচনে
প্রধান নির্বাচন কমিশন পরিচালনায় ছিলেন মো. ইলিয়াসুর রহমান সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর।
