ঢাকাThursday , 9 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর সদর  ২ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শেষ / পুরস্কার বিতরণ

Mahamudul Hasan Babu
April 9, 2026 4:17 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শেষ হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার কামরুন নাহার আঁখি, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সাফাত সাজ্জাদ ইনান এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সামিয়া রেজা প্রমুখ।

পরে মেলায় স্টল, প্রজেক্ট ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে সরকারি কলেজ প্রথম, সরকারি মহিলা কলেজ দ্বিতীয় এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ তৃতীয় স্থান অর্জন করে। অন্যদিকে জুনিয়র গ্রুপে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় প্রথম, সরকারি বালক উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ তৃতীয় স্থান লাভ করে।