ঢাকাThursday , 9 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ

মেহেরপুরের গাংনী  করমদী গ্রামে বিদ্যুত স্পৃষ্টে  এক শিশুর মৃত্যু

Mahamudul Hasan Babu
April 9, 2026 4:19 pm
Link Copied!

 আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে বিদ্যুত স্পৃষ্টে বেলাল হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু বেলাল করমদী গ্রামের সাজিপাড়ার প্রবাসী রকিবুল ইসলামের ছেলে।

বুধবার দিবাগত সন্ধ্যা রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেলাল একটি বিদ্যুত লাইনের সকেটে পেরেক প্রবেশ করালে,বিদ্যুত স্পৃষ্ট হয়ে মারাত্বক ভাবে আহত হয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিলে,সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।