ঢাকাFriday , 10 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে ৮টি নৌকা ও ৫টি অবৈধ জাল আটক, জাটকা ইলিশ উদ্ধার

Mahamudul Hasan Babu
April 10, 2026 3:37 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : আবু সালমান লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরার অপরাধে ৮টি ইঞ্জিনচালিত নৌকা ও ৫টি অবৈধ বেহুন্দী জাল আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার আলেকজান্ডার সেন্টার খাল মাছঘাট এলাকায় গোপনে মাছ বিক্রির সময় অভিযান চালিয়ে প্রায় ১৫ কেজি জাটকা ইলিশসহ এসব নৌকা ও জাল আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা মাছ, নৌকা ও জাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এসব মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছর ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, নিষিদ্ধ সময়ে আইন অমান্য করে মাছ ধরা ও বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় জেলেরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১৫ কেজি জাটকা ইলিশ, ৮টি নৌকা ও ৫টি বেহুন্দী জাল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দ করা নৌকা ও জালের তালিকা প্রস্তুত করে আদালতে পাঠানো হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।