ঢাকাTuesday , 4 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়ায় মটরসাইকেলের ধাক্কায়  এক বৃদ্ধা নিহত

Mahamudul Hasan Babu
August 4, 2026 2:52 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া বাজার এলাকায় দ্রুতগতির মটরসাইকেলের ধাক্কায় জাহানারা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জুলাই ) সকাল নয়টার দিকে মটমুড়া বাজার এলাকায় সড়কপারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রথমে স্থানীয়রা আহত জাহানারাকে উদ্ধার করে চিকিৎসার জন‍্য প্রথমে বামন্দী একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত জন‍্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক জাহানারা দেখে মৃত ঘোষণা করে।

নিহত জাহানারা গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত শামসুল আলীর স্ত্রী।

৫ নম্বর মটমুড়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহাজান আলী জানান, জাহানারা খাতুন মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে একটি মটরসাইকেল এসে ধাক্কা দিলে গুরুত্বর ভাবে আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন‍্য প্রথমে বামন্দী একটি বেসরকারী ক্লিনিকে নিলে পরে উন্নত চিকিৎসার জন‍্য কুষ্টিয়া নেয়া হলে সেখানে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।