ঢাকাWednesday , 5 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
August 5, 2026 3:04 pm
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ  ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ জুলাই চেতনায় গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

​উপজেলা প্রশাসন উদ্যোগে ৫ আগস্ট উপজেলা পরিষদ মিনি অডিটোরিয়ামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহ্ মো: জুবায়ের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ.ই সুলতান মাহমুদ বাবু।

অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,ইসলামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর হক, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহেরসহ আরো অনেকে।

​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।