ঢাকাWednesday , 5 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাউথখালী ইউনিয়ন বিএনপি’র আনন্দ র‍্যালি

Mahamudul Hasan Babu
August 5, 2026 3:04 pm
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু শরনখোলা বাগেরহাট প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বাগেরহাটের শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকাল ৫ টায় আয়োজিত কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা একটি বর্ণাঢ্য র‍্যালি নিয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বক্তব্য দেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন হাওলাদার, উপজেলা যুবদল নেতা মাসুম হাওলাদার, রবিউল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম হাওলাদারসহ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।