মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধা ও জুলাই শহিদের পরিবারবর্গকে সংবর্ধনা, আলোচনা সভা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকাল ৩:০০ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে (উপজেলা হলরুম) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫, কুড়িগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব অমৃত দেব নাথ-এর সভাপতিত্বে সভায় বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জনাব আমিনুল হক তারেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম,
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ আজিম উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভূরুঙ্গামারী উপজেলা কমিটির আহ্বায়ক জনাব কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস্য সচিব জনাব শহিদুল ইসলাম আকন্দ ও ভূরুঙ্গামারী উপজেলায় জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী সাবেক উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও ৩নং তিলাই ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ ফরিদুল হক শাহিন শিক্দার।
এছাড়াও অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ভূরুঙ্গামারী উপজেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
দিবসটি উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে বিজয়ী বিভিন্ন স্কুল, ও কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং বীর শহিদ ও যোদ্ধাদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
