মোঃজাহেরুল ইসলাম। আটোয়ারী, পঞ্চগড় প্রতিনিধি: ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় “অনতিবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের খুনি ও মানবতা বিরোধীদের বিচারের দাবিতে” মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।
বুধবার বিকেলে আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে দলীয় কার্যালয় জড়ো হন। পরে একটি বর্ণাঢ্য মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের আমীর মো: ইউনুস আলী খাঁন এবং সেক্রেটারি মো: খাদেমুল ইসলামের যৌথ নেতৃত্বে।
বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ছাত্র-জনতা ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
