ঢাকাWednesday , 5 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

 জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

Mahamudul Hasan Babu
August 5, 2026 3:21 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন খন্দকার মুহিজ। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস্তামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা. এ.টি.এম. আবু সাঈদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, তানভীর মেহেদী ইমন, হাসনাত জামান ও আশিক রাব্বি।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মেহেরপুরের জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ও ভুবন চন্দ্র হালদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা এরশাদ আলী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রকিবুল হাসান রিপনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।