ঢাকাWednesday , 5 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ২১৮ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি

Mahamudul Hasan Babu
August 5, 2026 3:57 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় ২১৮ পিছ ইয়াবা সহ সাদেকুল ইসলাম সুমন (২৫) এক মাদক ব্যবসায়ীকে পুলিশের কাছে সোপর্দ করেছে মাদক নির্মূল কমিটি। বুধবার বিকেলে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মোলানি শিকারপুর এলাকায় পশ্চিম শিকারপুর মাদক নির্মূল কমিটির সদস্যরা তাদের আটক করে। এসময় একটি ১২৫ সিসি ডিসকোভার মোটরসাইকেল, একটি স্মার্ট ফোন, বেশ কয়েকটি ব্যাংকের এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ মাদক সেবনের সামগ্রী জব্দ করা হয়েছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে বলে জানা গেছে।
জব্দকৃত ইয়াবার সিজারমূল্য ৮৭ হাজার ২০০ টাকা, ৮০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল ও ১০ হাজার টাকা মূল্যের একটি স্মার্ট ফোন।

আটক সুমন ইউনিয়নের কমলাপুর এলাকার জয়নুল ইসলামের ছেলে। সুমনের কমলাপুর বাজারে অনলাইন উদ্যোক্তা দোকান ও স্কুল ফিডিং কর্মসূচীর ডিলার হিসেবে নিয়োজিত আছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, সুমন বুধবার বিকেলে দরুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদকের চালান বিক্রির জন্য অপেক্ষা করছেন এমন খবরে সেখানে ছুটে যান পশ্চিম শিকারপুর মাদক নির্মূল কমিটির সদস্যরা। এসময় সুমনকে ২১৮ পিছ ইয়াবা সহ হাতেনাতে আটক করা হয়। পরে তাকে মোলানি শিকারপুর বাজারে নিয়ে আসা হয়। পরে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মাদক সহ পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল সহ অন্যান্য মালামাল জব্দ করে।
মাদক নির্মূল কমিটির সদস্য পাপেল আহমেদ, মতিয়ার রহমান ও আবেদ আলী বলেন, সুমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। বুধবার বিকেলে সুমন মাদকের বড় চালান নিয়ে এসেছে জানতে পেরে আমরা সেখানে ছুটে যাই। পরে সেখানে গিয়ে সুমনকে তল্লাশি করতেই মাদক পাই। এভাবে তারা আমাদের কোমলমতি শিশুদের ধ্বংস করছে। আমরা এদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই। আমরা ধরে পুলিশের কাছে দিলাম আর যাতে করে তারা দুই একদিনে জামিনে বের হয়ে না আসতে পারে। যদি তারা জামিন হয়ে দ্রুত বের হয়ে আসে তাহলে আমরা আন্দোলন গড়ে তুলবো।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মখলেছুর রহমান বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সাথে আরো কেউ জড়িত আছে কিনা। আমরা বৃহস্পতিবার সকালে আসামীকে আদালতে হাজির করবো।