এম এম এ রেজা পহেল ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের উত্তর পাড়া স্বপন চন্দ্রদাসের মেয়ে পুর্ণ রাণী (১০) বৃহস্পতিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে মৃত্যু বরন করেছে। সে ধর্মপাশা ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃত্বীয় শ্রেনীর ছাত্রী । ধর্মপাশা গ্রামের উত্তর পাড়া উজ্জ্বল মেম্বার এর বাড়ির পুকুরে ১ ঘন্টা ৮মিনিট ডুবন্ত অবস্থায় থাকার পর ফায়ার সার্ভিস ও এলাকার বাসী মিলে বাচ্চাটিকে উদ্ধার করে। পরবর্তীতে ধর্মপাশা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
