ঢাকাThursday , 6 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লেখকদের লেখা আহবান করে পত্র প্রদান বিরলে উপজেলার ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি সংকলনের জন্য মত বিনিময় সভা অনুষ্ঠিত।

Mahamudul Hasan Babu
August 6, 2026 2:07 pm
Link Copied!

এম,এ কুদ্দুস , বিরল (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের বিরলে উপজেলার গৌরবময় ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি সংকলন শীর্ষক বিশেষ মত বিনিময় সভা ও লেখকদের মাঝে লেখা আহবান করে পত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিরল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে ও বোর্ডহাট মহাবিদ্যালয়ের প্রভাষক (ইংরেজি) এবং লেখক বিধান দত্তের সঞ্চালোনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল, উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, দিনাজপুর সরকারি সিটি কলেজ এর সাবেক অধ্যক্ষ লেখক ও গবেষক মোজাম্মেল বিশ্বাস, বিরল সরকারি কলেজ এর অবসরপ্রাপ্ত অধ্যাপক কবি ও গবেষক আযাদ কালাম, লেখক ও গবেষক ইরফান আলী, লেখক,গবেষক ও সাংবাদিক আজাহারুল আজাদ জুয়েল, নাট্যকার তারিকুজ্জামান তারেক, লেখক ও কবি মাসুদ মুস্তাফিজ, লেখক ও কবি চাষা হাবীব, ফরক্কাবাদ নুরুল ইসলাম স্কুল এন্ড কলেজ এর সহকারী প্রধান শিক্ষক কলামিস্ট ও গবেষক কায়সার আলী, বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের সভাপতি এবং লোকশিল্পী ও সাংবাদিক এম, এ কুদ্দুস সরকার, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, মোহনা টিভির জেলা প্রতিনিধি সুবল চন্দ্র রায় ও সাংবাদিক নূরে আলম সিদ্দিকী প্রমূখ ।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম বলেন, একটি জাতির মূল ভিত্তি হচ্ছে তার ইতিহাস ও ঐতিহ্য। বিরল উপজেলার একটি সমৃদ্ধ অতীত রয়েছে, যা নতুন প্রজন্মের জানা অত্যন্ত জরুরি। প্রযুক্তির আগ্রাসনে তরুণ সমাজ যেন নিজের শিকড় ভুলে না যায়, সেজন্য আমরা বিরলের ইতিহাস এবং ঐতিহ্যবাহী উপাদান গুলো সংরক্ষণের উদ্যোগ হাতে নিয়েছি।

সভায় উপস্থিত বক্তারা বলেন, বিরলের হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি, ঐতিহাসিক স্থাপনা এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান গুলোর ইতিহাস সংরক্ষণের জন্য আমরা নিরলস ভাবে কাজ করতে প্রস্তুত রয়েছি। ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বক্তারা উপজেলা ইউএনও-এর এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে এই ধরণের প্রাতিষ্ঠানিক উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। বিরলের ইতিহাস সংরক্ষণ করা হলে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনন্য দলিল হয়ে থাকবে।
সভাশেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম উপস্থিত লেখকদের মাঝে পৃথক পৃথক বিষয়ের উপর লেখা আহবান করে পত্র প্রদান করেন।