মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়ায় অসুস্থ যুবদল নেতা আব্দুল আলীম কে হাসপাতালে দেখতে যান পাবনা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা আলী আজগার। তিনি হাসপাতালে গিয়ে ওই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। আলী আছগার বর্তমানে পাবনা-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য।
এ সময় তিনি অসুস্থ নেতার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও রোগীর সার্বিক চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।
এ সময় উভয় দলের স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। এমপি আলী আছগারের এ মানবিক খোঁজখবর নেওয়াকে উপস্থিতরা ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
ছবির ক্যাপশন: ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ যুবদল নেতাকে দেখতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা আলী আছগার।
