ঢাকাFriday , 7 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনী সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা/ তবে সে চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

Mahamudul Hasan Babu
August 7, 2026 4:23 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।  তবে সে চেষ্টা রুখে দিয়েছে বিজিবির সদস্যরা।

শুক্রবার ভোর ৪ টার দিকে গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করলে বিজিবি তা প্রতিরোধ করে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল রাশেদ কামাল রনি,জানান, ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৫/৪-এস হতে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলা মাঠ নামক স্থান দিয়ে বিএসএফ-এর বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয়ের ৪ জন পুরুষ ও ১ জন মহিলাকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিজিবি’র প্রতিরোধের ফলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার জানান,তারা সীমান্তে অবস্থান করছে। কোন ভাবেই অবৈধ পুশইন করতে দেয়া হবেনা। বর্তমানে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।