ঢাকাWednesday , 12 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা

Mahamudul Hasan Babu
August 12, 2026 4:45 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:  মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির জেলা শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি নুরুল আহমেদ, আফতাব উদ্দিন, সদস্য মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, নুরুল ইসলাম, খুসরু ইসলাম ও আব্দুল্লাহ আবু নাসের চৌধুরী।

সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে আলোচনা করা হয় এবং এসব প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।