ঢাকাWednesday , 12 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক করতোয়া পত্রিকা ৫১ বছরে পদার্পণ করায়- দিনাজপুরের বিরলে কেক কাটা, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Mahamudul Hasan Babu
August 12, 2026 4:45 pm
Link Copied!

এম,এ কুদ্দুস , বিরল (দিনাজপুর) প্রতিনিধি । বহুল প্রচারিত ও পাঠক নন্দিত দৈনিক করতোয়া পত্রিকা ৫০ বছর পার করে ৫১ বছরে পদার্পণ করায় সূবর্ণজয়ন্তী উপলক্ষে দিনাজপুরের বিরলে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বিরল প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিরল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি এম, এ কুদ্দুস সরকরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিরল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রত্রিকার উপজেলা প্রতিনিধি আতিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক জবাব দিহি প্রত্রিকার উপজেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম, দপ্তর সম্পাদক ও আলোকিত দিনাজপুর-এর উপজেলা প্রতিনিধি জেট আই জহির, সাবেক সভাপতি ও দৈনিক খোলাকাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক শামু, দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি নূরে আল সিদ্দিকী, সদস্য ও দৈনক ঘোষণা পত্রিকার উপজেলা প্রতিনিধি লুৎফর রহমান, দৈনিক নওরোজ পত্রিকার উপজেলা প্রতিনিধি বেলাল হোসেন এবং দৈনিক জনতার খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি সেলিম রেজাসহ প্রমুখও।
অনুষ্ঠানে দৈনিক করতোয়া পত্রিকা ৫০ বছর পার করে ৫১ বছরে পদার্পণ করায় সূবর্ণজয়ন্তী উপলক্ষে প্রথমে প্রবাসী বেলাল হোসেনের জমজ শিশুছেলে আলিফ ও লাম’কে সাথে নিয়ে কেক কাটেন অতিথিবৃন্দ। এরপর দৈনিক করতোয়া’র সম্পাদক লায়ন মোজাম্মেল হক-এর সততা ও নিষ্ঠা এবং দৈনিক করতোয়া পত্রিকার সাফল্যগাঁথা ইতিহাস উল্লেখ করে আলোচনা সভা ও শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।