ঢাকাFriday , 14 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিম নুঠুররচর উত্তরপাড়া জামে মসজিদের শুভ উদ্বোধন

Mahamudul Hasan Babu
August 14, 2026 3:02 pm
Link Copied!

রাহাত শরীফ গোপালপুর উপজেলা টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম নুঠুররচর উত্তরপাড়া জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুভ উদ্বোধন করেন গোপালপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জসিম এবং মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল জলিল সরকার, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি সবুজ সরকার, মির্জাপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মন্ডল এবং গোপালপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান টিটু।

এছাড়াও মসজিদ কমিটির সভাপতি সামাদ মেলেটারি, সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় ও সামাজিক পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় মসজিদের উন্নয়ন ও মুসল্লিদের কল্যাণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।