রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৫আগষ্ট) বিকেল সাড়ে ইসলামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল। তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন,সংগ্রাম এবং দেশের গণতান্ত্রিক পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন,সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজম উদ্দৌলা পাহলোয়ান, ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী প্রমুখ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী ও সর্বসাধারণের মাঝে তবারক বিতরণ করা হয়।
