ঢাকাSaturday , 15 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

Mahamudul Hasan Babu
August 15, 2026 3:51 pm
Link Copied!

মোঃ নাজিম উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি:পারিবারিক কলহের জের ধরে জয় প্রধান (২৬) নামের এক প্রকৌশলী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে কালী গঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয় প্রধান ওই এলাকার বিজয় প্রধানের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর জয় নিজ কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন। দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে দরজা ভেঙে ঝুলন্ত দেহ নিচে নামানো হলেও ততক্ষণে তার দেহ থেকে প্রান চলে যায় অর্থাৎ মৃত্যু হয়।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।