ঢাকাSaturday , 15 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু উদ্ধার

Mahamudul Hasan Babu
August 15, 2026 4:30 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর জেলা শহরের বিভিন্ন স্থানে তারে লাগানো ছিলো বোমা সদৃশ বস্তু| আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকা| শেষ পর্যন্ত বোমা সদৃশ্য বস্তু থেকে বেজে ওঠে বঙ্গবন্ধুর ভাষণ|
শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ের সামনে, শহরের কোর্টমোড় ও ডঃ শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে থেকে উদ্ধার করা হয় ওই বস্তুগুলো| তবে পুলিশ বলছে আতঙ্কিত হবার কিছু নেয়, এগুলো বোমা নয়|
পুলিশ জানায়, সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে ˆবদ্যুতিক খুঁটির বিভিন্ন তারের সাথে একটি বক্স আকৃতির বস্তু দেখতে পায় সাধারণ মানুষ| বোমা সদৃশ বস্তু বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়| উৎসুক মানুষের ভিড় জমতে থাকে সেখানে| খবর দেয় পুলিশে| সদর থানা পুলিশের একটি দল পৌঁছে ঘটনাস্থলে| সাধারণ মানুষের সহায়তায় বক্সটি নামানো হয়| রাখা হয় পানি ভর্তির একটি বালতির ভিতর| কিছুক্ষণ পর কেটে দেওয়া হয় ব্যাটারির সাথে তারের সংযোগগুলো| বক্সটি খুলে দেখা যায় সাউন্ড বক্স আকৃতির একটি বস্তু| এরপর শহরের কোর্ট মোড় ও ডঃ শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে ˆবদ্যুতিক খুঁটির তারের সাথে আরো দুইটি বস্তু রাখার খবর আসে| পরে উদ্ধার করা হয় কোর্ট মোড়ের বস্তুটি|

পথচারীরা জানায়, সকাল সোয়া ৯ টা থেকে পার্কের সামনের বক্স থেকে বাজতে থাকে বঙ্গবন্ধুর ভাষণ| দ্রুত পুলিশ সেখানে এসে বক্সটি নামিয়ে আনে| তিনটি বস্তু উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে|

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, আতঙ্কিত হবার কিছু নয়| এগুলো কোন বোমা সদৃশ বস্তু নয়| বস্তুগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে| কে বা কারা রেখেছে তার অনুসন্ধান চলছে| সেই সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে|