ঢাকাWednesday , 19 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি

Mahamudul Hasan Babu
August 19, 2026 2:34 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃরংপুরের পীরগঞ্জ পৌরসভার বাস্তবায়নে ও আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্রে প্রসূতিসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় পৗরসভার প্রজাপাড়ার রিক্সাচালক মতিয়ার রহমানের মেয়ে শ্রাবনী (১৯) কে ত্রা মা শিমা বেগম প্রসববেদনা নিয়ে নগর মাতৃসদনে ভর্তি করায়।

স্বজনেরা জানান, বাড়ির কাছে হওয়ায় শ্রাবণী পায়ে হেঁটে মা খালার সথে পরীক্ষা নিরীক্ষার জন্য নগর মাতৃসদনে আসে। সেখানে প্রেসার চেক-আপের পর সিজারের জন্য ১০ হাজার ৫শত টাকা ফি নগদে পরিশোধ করার পর শ্রাবনীকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে তাঁকে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করানো হয়। পরে পছন্দের অ্যাম্বুলেন্স ডেকে এনে শ্রাবনীর মুখ কাপড় দিয়ে ঢেকে ওই এম্বুলেন্সে উঠান। এর আগে শ্রাবনীর বাবা মতিয়ারকে ঔষুধ কেনার জন্য অন্যত্র পাঠানো হয়। মতিয়ার ঘুরে এসে দেখতে পায় তার মেয়েকে এম্বুলেন্সে উঠানো হয়েছে।

শ্রাবণীর বাবা মতিয়ার রহমান বলেন, ‘কী হয়েছে, কিছুই বুঝতে পারিনি। শ্রাবনীর মুখ কাপড় দিয়ে ঢাকা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা আমার মেয়েকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে বিচার দাবি করেছেন শ্রাবণীর স্বজনেরা।

স্বজনদের অভিযোগের বিষয়ে নগর মাতৃসদনের ক্লিনিক ম্যানেজার ডা. মোঃ আহ্সানুল আবেদীন মামুন এ অভিযোগ অস্বীকার করেছেন।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানা বলেন, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম বন্ধের  একাধিকবার মৌখিক নির্দেশ দেওয়ার পরও কার্যক্রম পরিচালনা করছে।
পীরগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে মাতৃসদন কেন্দ্রে পৌরসভার তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান বন্ধ রয়েছে। কতর্বরত ডাক্তার আমাকে(ইউএনও) জানান রোগী একলামেশিয়া রোগে আক্রান্ত ছিল।  প্রেসার বেশী হওয়ার কারনে খিঁচুনি উঠে বলে জেনেছি। সিভিল সার্জন তদন্ত করলেই প্রকৃত কারন উৎঘাটন হবে।