আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নানকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে মেহেরপুর শহরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
পুলিশ জানায়, আগের একটি মামলার ঘটনায় তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
ওসি হুমায়ুন কবির জানান, আদালতে পাঠানোর পর সংশ্লিষ্ট মামলার নম্বর ও আটকের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
