ঢাকাMonday , 24 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে উন্নয়নের পথে বাধা, থমকে গেছে সড়কের কাজ-প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Mahamudul Hasan Babu
August 24, 2026 3:04 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধিঃ পীরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জনসাধারণের বহুদিনের দাবি ছিল গাড়াবেড় গ্রাম থেকে বড়বিলার শাহ্ ঈসমাইল গাজী (রহ.)-এর মাজার পর্যন্ত সড়ক তৈরির। ২০২৪-২৫ অর্থবছরে পৌর কর্তৃপক্ষ সড়কটির কাজ শুরু করার জন্য যথাযথ প্রক্রিয়ায় দরপত্র আহ্বানের মাধ্যমে প্রায় ৭৭৫ মিটার সড়ক নির্মানের ফুট দীর্ঘ ও ১০ ফুট প্রশস্ত সড়কের উন্নয়নকাজ সম্পন্ন করেন।
সড়ক নির্মাণের জন্য পৌর কর্তৃপক্ষ ১ কোটি ৬৮ লক্ষ টাকা বরাদ্দ দেয়। নির্মিত সড়কটির পূর্ণাঙ্গ কাজ শেষ করতে বাধা হয়ে দাঁড়িয়েছে আব্দুল কাইয়ুমের ছেলে আনারুল ইসলাম ও আকব্বর মিয়া নামের ব্যক্তি, নিজ নামীয় জমি ছাড়তে নারাজ। তাদের নামীয় জমিতে রাস্তার মাঝে খুঁটি দেওয়ায় মালামাল নিয়ে যেতে পারছেন না ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইবতিদা এন্টারপ্রাইজ। ফলে স্থবির হয়ে পড়েছে উন্নয়ন প্রকল্পের কাজ। এতে গুরুত্বপূর্ণ একটি সড়কের নির্মাণকাজ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ ও ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে কাজটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গাড়াবেড় গ্রাম থেকে বড়বিলার শাহ্ ঈসমাইল গাজী (রহ.)-এর মাজার পর্যন্ত ৭৭৫ মিটার সড়ক নির্মাণ কাজের ইতোমধ্যে সড়কটির প্রায় ৪০০ মিটার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। বাকি ৩৭৫ মিটার কজের মালামাল খুটির কারনে নিয়ে যেতে না পারায় থমকে গেছে উন্নয়ন কাজ। আব্দুল কাইয়ুমের ছেলে আনারুল ইসলাম ওই অংশে তাদের জমি রয়েছে দাবি করে সড়কের মাঝখানে বাঁশের খুঁটি পুঁতে নির্মাণকাজে বাধা দেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, বড় বিলা মৌজায় প্রায় ১৪ শত একর জমির তিনভাগের ২ ভাগ জমির ফসল এ রাস্তা ব্যবহার করে, রাস্তাটি সম্পন্ন হলে আমাদের তিন গ্রামের মানুষের চলাচল এবং জমির মালামাল সহজ হবে। সড়কের ওপর বাঁশের খুঁটি পুঁতে কাজ বন্ধ করে দেওয়া হয়।

গাড়াবেড় গ্রামের সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেন বলেন, শাহ্ ঈসমাইল গাজী (রহ.)-এর মাজারে যাতায়াত ও তিন গ্রামের মানুষেকর দুর্ভোগের কারনে ২০০৬ সালে সকলের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের বরাদ্দ এবং স্থানীয়দের সহযোগিতায় চলাচলের জন্য কাচা রাস্তা তৈরী করা হয় এখন দুই একজনের জন্য হাজার হাজার মানুষ দুভোর্গে পড়তে যাচ্ছে বন্ধ হয়ে থাকা সড়ক নির্মাণকাজ পুনরায় চালুর দাবি জানান।

গাড়াবেড় গ্রামের রবিউল ইসলাম বলেন, “গ্রামের সবাই একজোট হয়ে সড়ক নির্মাণে সহযোগিতা করে আসছি। একমাত্র আনারুল ইসলাম ও আকব্বর মিয়া উন্নয়নমূলক এ কাজে বাধা দিচ্ছেন। আমরা বিষয়টির সুষ্ঠু সমাধান চাই।”

একই অভিযোগ করেন স্থানীয় সিদ্দিক মন্ডল, বিশু চৌধুরী, ঈসমাঈল চৌধুরী ও সাদেকুল ইসলাম। তারা বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত সড়কটি নির্মাণ হলে গ্রামের মানুষের চলাচল সহজ হবে। তাই উন্নয়নকাজে বাধা সৃষ্টি না করে বিরোধ থাকলে তা আইনগত ও প্রশাসনিকভাবে সমাধানের দাবি জানান তারা।

এদিকে সড়ক নির্মাণকাজে বাধা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও শাহ্ ঈসমাইল গাজী (রহ.)-এর সাধারন সম্পাদক মো. রাসেল মিয়া বলেন, “বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা চলছে। শিগগিরই একটি সমাধানের আশা করছি।”

স্থানীয়দের ভাষ্য, একটি রাস্তা শুধু ইট-বালুর নির্মাণ নয়—এটি মানুষের চলাচল, যোগাযোগ ও উন্নয়নের পথ। তাই জমি-সংক্রান্ত কোনো বিরোধ থাকলে প্রশাসনের উদ্যোগে তা দ্রুত নিরসন করে জনস্বার্থে সড়ক নির্মাণকাজ চালু করা প্রয়োজন। অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু তদন্ত, বিরোধের আইনানুগ নিষ্পত্তি এবং বন্ধ হয়ে থাকা সড়ক নির্মাণকাজ পুনরায় চালুর দাবি জানিয়েছেন গাড়াবেড় গ্রামের বাসিন্দারা।

আনোয়ারুল ইসলাম বলেন; এ জমি রেকর্ডিয়ভাবে আমরা মালিক, ক্ষতিপুরণ না দিলে কাজ করতে দিব না।

এ বিষয়ে পীরগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের বলেন স্থানীয়দের সাথে আলোচনা চলছে খুব শীঘ্রই সমস্যাটি সমাধান করে বাকী কাজ সম্পন্ন করা হবে।