মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মাসিক সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে| উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়| এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক রিপামনি দেবী| সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ, বীর মুক্তিযোদ্ধা, বিজিবি প্রতিনিধি, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন| সাধারণ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের উন্নয়ন , সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন| অপরদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান সামাজিক সমস্যা এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়| সকলের অংশগ্রহণে আগামী দিনে অপরাধ দমন, সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের করনীয় সম্পর্কে গুরুত্বারোপ করা হয়| মাদক,জুয়া,ক্যাসিনো নিয়ন্ত্রণ, অটোবাইক ও অটোভ্যানের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ, বাজারে রোগাক্রান্ত পশু জবাই রোধ করণ, উপজেলার প্রাক্তন হাসপাতাল ও কৃষি অফিসের সরকারি স্থাপনাসহ জমি দখলের চেষ্টা, উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ব্যাপক জনবল সংকট নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং কিছু কিছু অপরাধের বিষয়ে তাৎক্ষনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়| ওসি মোঃ মতিয়ার রহমান সকল অপরাধ প্রতিহত করতে জনপ্রতিনিধিসহ সচেতন মহলের সহযোগিতা কামনা করেন| সভার সভাপতি ইউএনও রিপামনি দেবী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ জনগণকে আরো বেশী সক্রিয় ভুমিকা রাখতে হবে| সকল প্রকার অপরাধ রোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ নিতে হবে| সম্মিলিতভাবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সচেতন সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেন তিনি|
