ঢাকাSunday , 30 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ও আ.লীগ নেতা কালু গ্রেপ্তার

Mahamudul Hasan Babu
August 30, 2026 10:18 am
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ও পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাজমুল হুদা কালুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাতে ভাঙ্গুড়া পৌর শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজমুল হুদা কালুকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নাজমুল হুদা কালু চাটমোহর থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলার অজ্ঞাত আসামি ছিলেন। গ্রেপ্তারের পর শনিবার সকালে তাকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।