ঢাকাSunday , 30 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডোমারে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

Mahamudul Hasan Babu
August 30, 2026 10:22 am
Link Copied!

রওশন আলম, ডোমার (নীলফামারী) সংবাদদাতাঃ– নীলফামারীর ডোমার উপজেলায় ট্রেনে  কাটা পড়ে আবুল কাসেম(৭৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার(৩০ আগষ্ট) সকাল সারে আটটার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের ভাংগারীর ঝার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধের বাড়ী উপজেলার সোনারায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্যপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও সৈয়দপুর রেলওয়ে থানার ওসি জুলফিকার আলী জানান, সকাল সারে আটটার দিকে ওই বৃদ্ধ নিজের জমির ক্ষেত দেখার জন্য ভাংগারীর ঝার এলাকায় রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন।  এসময় খুলনা থেকে চিলাহাটিগামী সিমান্ত এক্সপ্রেস(৭৪৭ আপ)ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছেন সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ।