ঢাকাMonday , 31 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরনখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া বেগমের মাদকের বিরুদ্ধে দুঃসাহসিক অভিযান :নারীসহ আটক-৩

Mahamudul Hasan Babu
August 31, 2026 3:38 pm
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা ওয়ার্ডের দশকুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দশকুড়া এলাকার বাবুল হাওলাদারের ছেলে সুমন হাওলাদারের স্ত্রী রুমা দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত—এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়।
পুলিশের দাবি, অভিযানের সময় রুমার ঘরে লুকিয়ে রাখা ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আরও জানা যায়, পুলিশ যাওয়ার আগে রুমা স্থানীয় নজরুল গাজীর ছেলে তামিম গাজী (২০) ও স্বপন শেখের ছেলে সাব্বির (২৫)-এর কাছে ৪ পিস ইয়াবা হস্তান্তরের চেষ্টা করেছিলেন।
পরে স্থানীয় লোকজন তামিম ও সাব্বিরসহ রুমাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে শরণখোলা থানার এসআই ওমর আলী, এএসআই আবু সাঈদসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
শরণখোলা থানার ওসি রোকেয়া খানম বলেন, “সমাজকে মাদকমুক্ত রাখা এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শরণখোলা থানা পুলিশ বদ্ধপরিকর। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
এদিকে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেনন তারা।

ওসি রোকেয়া খানমের সাহসিক অভিযান: শরণখোলায় নিজের হাতেই লুকিয়ে রাখা ইয়াবা বের করে দিলেন গৃহবধূ