ঢাকাTuesday , 1 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Mahamudul Hasan Babu
September 1, 2026 1:55 pm
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা : পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালন করেছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ও সিরাজগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হিরোক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি ও কাউন্সিলর রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বরাত আলী, যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান সদস্য আব্দুল মতিন রাজুসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া ভাঙ্গুড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।