আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলার দুটি পৌরসভা ও ২০টি ইউনিয়নে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সার ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির কৃষি অর্থনীতিবিদ শাহনাজ পারভীন স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পত্র অনুযায়ী, মেহেরপুর পৌরসভায় তানভীর ট্রেডার্স তানভীর আহমেদকে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া কুতুবপুর ইউনিয়নের উজলপুর গ্রামের এনামুল হকের মেসার্স অনিক ট্রেডার্স, বুড়িপোতা ইউনিয়নের দক্ষিণ শালিকা গ্রামের মো. মামুনের মামুন ট্রেডার্স, আমদহ ইউনিয়নের রায়পুর গ্রামের সাবিক হাসানের আরএস ট্রেডার্স, আমঝুপি ইউনিয়নের আমঝুপি গ্রামের ওমর ফারুক লিটনের ইন্দো বাংলা এন্টারপ্রাইজ, পিরোজপুর ইউনিয়নের আতিয়ার রহমানের বিশ্বাস ট্রেডার্স, শ্যামপুর ইউনিয়নের দীঘিরপাড়া গ্রামের আবু সাঈদ অন্তরের এআর এন্টারপ্রাইজ এবং বারাদি ইউনিয়নের কলাইডাঙ্গা গ্রামের মোছাম্মদ শাহানাজ পারভীনের মেসার্স ভাই-বোন ট্রেডার্সকে নিয়োগ দেওয়া হয়েছে।
গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নে রংমহল গ্রামের স্বাধীন খানের মেসার্স স্বাধীন ট্রেডার্স, তেঁতুলবাড়িয়া ইউনিয়নে পলাশীপাড়া গ্রামের মোমিনুল ইসলামের বর্ষা ট্রেডার্স, কাজীপুর ইউনিয়নে কাজীপুর গ্রামের শাহাবুদ্দিনের জিআর কাউন্টার, বামুন্দী ইউনিয়নে বামুন্দী বাজারের তানিয়া সুলতানার বিশ্বাস এন্টারপ্রাইজ, মটমুড়া ইউনিয়নে ছাতিয়ান গ্রামের জাহিদুল ইসলামের এনআর ট্রেডার্স, ষোলটাকা ইউনিয়নে বানিয়াপুকুর গ্রামের কামরুল ইসলামের মেসার্স কামরুল ট্রেডার্স, সাহারবাটি ইউনিয়নে ভোমরদহ গ্রামের নাঈম মোবাশ্বেরের মালিথা ট্রেডার্স, ধানখোলা ইউনিয়নে আড়পাড়া গ্রামের রাশেদুল ইসলামের মেসার্স রাশেদুল এন্টারপ্রাইজ, রায়পুর ইউনিয়নে শিমুলতলা গ্রামের মোছাম্মদ শান্তিয়ারা খাতুনের মেসার্স হক ট্রেডার্স এবং গাংনী পৌরসভায় বিশ্বাসপাড়ার রুমা খাতুনের মালিথা এগ্রো ফার্টিলাইজারকে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
